Note: The Listed platform will permanently shut down December 31, 2026. Your data published on Listed will still be available in your personal Standard Notes account. Learn more

সাধারণের দ্বীনের খোজ (শুরুর অংশ)

একদিন হটাৎ মনে হতেই পারে, বাংলা ইংরেজি পাঠ পাঠ্য করা একজনের ইসলাম ধর্মের জানা এবং শেখার যাত্রা । সহজে নিজের বোধগম্যতার জন্য নিজের জন্য একটা পরিক্রমা ।

বেশ কয়েক জুম্মাহ'র আগের কথা । শ্বশুরবাড়ি এলাকার মসজিদের ঈমাম সাহেবের কথা বেশ চিন্তাতে ফেলে দিয়েছিল । সমাজে দীন ধর্ম নামে যা প্রচলিত, না জেনে অনেক কিছুই তর্কে লম্বা হই । সাধারণের জন্য অনেক কিছু সামনে থাকলেও খুজে পড়ার মানসিকতা কম । মৌলিক অনেক কিছুই ধারণা না নিয়েই যাবার প্রস্তুতি নিচ্ছি, ইচ্ছে হোক আর অনিচ্ছেই ।

শুরুতেই যা জানার দরকার ,
দ্বীনের (ইসলামের) পাঁচটি শাখা ।

দ্বীন ইসলামের বিধিবিধান পাঁচ ভাগে বিভক্ত । এ পাঁচটি শাখা মিলেই পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম ।

১. আকাইদঃ ঈমান-আকীদা তথা ধমীর্য় বিশ্বাস ঠিক করা এবং কুফর, শির্ক ও বিদ‘আত থেকে বেঁচে থাকা ।

২. ইবাদতঃ নামায, রোযা, হজ্ব, যাকাতসহ সকল ইবাদত ।

৩. মু‘আমালাতঃ পারস্পরিক সম্পর্ক ও লেনদেন । যেমনঃ ক্রয়বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, ক্ষেত-খামার, বিয়ে, তালাক ইত্যাদি মহান আল্লাহর আদেশ-নিষেধ ও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরীকা মোতাবেক হওয়া । নাজায়েয বা হারাম উপায়ে সম্পদ উপার্জন ও খরচ না করা ।

৪. মুআ‘শারাতঃ পারস্পরিক সম্পর্ক, সামাজিকতা, একে অন্যের সঙ্গে মেলামেশা, উঠাবসা এবং একত্রে থাকার রীতিনীতি ও বান্দার হকের ব্যাপারে আল্লাহ তা‘আলা যে সকল আদেশ-নিষেধ দিয়েছেন, সেগুলো যথাযথভাবে পালন করা এবং হাককুল ইবাদ নষ্ট করা থেকে কঠোরভাবে বিরত থাকা ।

৫. আখলাক অথবা আত্মশুদ্ধিঃ অভ্যন্তরীণ চরিত্র, চিন্তা-চেতনা ঠিক করা এবং খাঁটি রূহানী চিকিৎসক আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে লোভ, হিংসা, অহংকার, গীবত, কুদৃষ্টিসহ অন্তরের ১০টি রোগের সংশোধন করা এবং ১০টি সৎ গুণ দ্বারা অন্তরকে উজ্জীবিত করা। যেমন-ইখলাস, বিনয়, ছবর, শোকর ইত্যাদি ।

দ্বীনের বিধিবিধানের শাখা বা অংশ পাঁচটি আর এই পাঁচের সমন্বিত রুপ বা সমষ্টির নাম দ্বীন । যদি কোনো মানুষের মধ্যে এই পাঁচটির মধ্য থেকে কোনো একটিও কম থাকে, তবে তা অপূর্ণ দ্বীন ।

চলবে...

More from Sayf
All posts