Note: The Listed platform will permanently shut down December 31, 2026. Your data published on Listed will still be available in your personal Standard Notes account. Learn more

Enthada Saji

Enthada Saji
গতকালের দেখা মালয়ালম মুভি ছিল, এনথাডা সাজি, মানে বাংলাতে বোঝায়, কি বেপার সাজি?
সাজি হইল সাজিমোল (নিভেথা থমাস), এর ফ্যান্টাসি।
সাজিমোল গ্রামের মেয়ে, যার একবার এনগেজমেন্ট হয়েও ভেঙ্গে যায় বিয়ে। পারিবারিক ভাবে তারা ক্রিশ্চিয়ান, রেগুলার বাইবেল পাঠ, চ্যাপেলে প্রার্থনা, চার্চ এর মাস-এ অংশ নেয় নিয়মিত।
হটাত একদিন চ্যাপেলে প্রার্থনা করার সময় সেইন্ট রকি, সাজিমোল এর সাথে কথা বলা শুরু করে। তারপর থেকে তার পরামর্শ শুনে সাজিমোল পরিবর্তন শুরু করে তার নিত্য দিনের রুটিনে। সব ঠিকঠাক চলে যাচ্ছিল, হটাত একদিন সেইন্ট রকি হারিয়ে যায় চ্যাপেল থেকে।

অভিনয়ে
নিভেথা থমাস এর অভিনয় এর অভিনয় ক্ষমতা দারুণ ! ব্যাক্তিগত মতামত এটা। সেইন্ট রকি তে ছিলেন কুনচাকো বোবান, রয় করেছেন জয়সুরিয়া, ক্যামিওতে প্রজ্ঞা মার্টিন ছিলেন।

ভাল লাগা না লাগা
মালয়ালম এর আকর্ষণের স্থানটা হইল সাধারন সব কিছুকে, উপস্থাপনার গুণে অসাধরণ করে তোলা। কেমন লাগছে এইটা ব্যবচ্ছেদ করার মত পড়ালেখা আমার নাই। রেটিং ব্যাক্তিগত ভাবে ৫ এর ভেতরে ২ দেয়া যায়। সব মিলিয়ে টাইম পাস করার মত লাইট হার্টেড মুভি।

IMDB link https://www.imdb.com/title/tt15826290


You'll only receive email when they publish something new.

More from হুতুম
All posts