Note: The Listed platform will permanently shut down December 31, 2026. Your data published on Listed will still be available in your personal Standard Notes account. Learn more

Tu Jhoothi Main Makkaar

Tu Jhoothi Main Makkaar

রোহান মাইকি থুড়ি মিকি অরোরা গোপনে সে মানুষের রিলেশনশিপ ভেঙ্গে বেড়ায়। বাস্তবে সে ম্যালা ম্যালা বড়লোকের বংশধর। তার বন্ধু দাবাস এর বিয়েতে পরিচয় হয় তিন্নি এর সাথে। টিপিক্যাল লাভ রাঞ্জন ইস্টাইলে প্রপোজ করে তাকে পটায় ফেলে, পরিবারের সাথে পরিচয়। ভবিষ্যত পরিকল্পনা, বিয়ের ভেন্যু প্রায় ঠিক হটাত করে মিকি এর ফোনে কল আসে নতুন একটা এসাইনমেন্ট এর। আর পরিচালকীয় গুণে বা কাহিনীরগুণে সেটা মিকি এর নিজ বিয়ে!

অভিনয়ে

রনবীর কাপুর, শ্রাদ্ধা কাপুর, ডিম্পল কাপাডিয়া, আনুভাব সিং বাসসি আর প্রথম বারের মত বনি কাপুর ক্যামেরার সামনে।

ভাল কি ভাল না

লাভ রাঞ্জান এর পেয়ার কি পাঞ্চনামা প্রথমটা দেখা হয়েছিল ইন্ডিয়ান এক মিগ৩৩ ফ্রেন্ড এর প্রমোশনের কারণে। হ্যা সে সময়ের সাথে আমরা কতিপয় বালক বেশ মজা পেয়েছিলাম।
সেদিন হটাত টুইটার এর কল্যাণে তু ঝুটি ম্যায় মাক্কার এর প্রমো দেখে লোভিত হয়ে দেখে ফেললাম।
লাভ রঞ্জন এর একটা বিষয়, বর্তমান ট্রেন্ড আর ফিউচার এর চাহিদা বেশ ধরে চলে। এইটা ভাল লাগে।
আর বিরক্ত লাগে যে টিপিক্যাল বলিউডি বড়লোকি কারবার।
৫ এ ৩ শুধু অভিনয় আর এডিটিং এর কল্যানে।
তবে বাসসি এর অভিনয় স্ট্রেইট লাগছে।

লাইট হার্টেড রমকম, হাতে প্রেশার না থাকলে দেখায় যায়।

IMDB Link : https://www.imdb.com/title/tt8672856


You'll only receive email when they publish something new.

More from হুতুম
All posts